২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ডাচ-বাংলা ব্যাংক (DBBL) বৃত্তির আবেদনের প্রক্রিয়া

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ডাচ-বাংলা ব্যাংক (DBBL) বৃত্তি

দেশের সুবিধা বঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা জীবন সচ্ছল রাখতে ডাচ বাংলা ব্যাংক (DBBL) লিমিটেড ২০২৬ সালে এসএসসি‌ সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চ মাধমিক পড়াশোনার জন্য অফিসিয়াল বৃত্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রামীন এলাকার স্কুল থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য মোট বৃত্তির ৯০% কোটা এবং ছাত্রীদের জন্য ৫০% কোটা বরাদ্দ রাখা হয়েছে। এটি ব্যাংকের একটি অন্যতম বৃহত্তম সিএসআর উদ্যোগ। 

আবেদনের সময়সূচী 

  • আবেদনের শুরুর তারিখ: ১১ আগস্ট ২০২৬ (অনলাইন উন্মুক্ত করুন)।
  • আবেদনের শেষ তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৬ (এই তারিখের পর আর কোন আবেদন গ্রহণ করা যাবে না।)।
  • প্রাথমিক নির্বাচিতদের তালিকা:২২ সেপ্টেম্বর ২০২৬ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 
  • কাগজপত্র যাচাই করুন: ২৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত (প্রাথমিক তালিকায় চান্সপ্রাপ্তদের মূল কাগজপত্র ব্যাংকের নিকটস্থ শাখায় নিয়ে যেতে হবে)।

আবেদনের যোগ্যতা ও শর্ত বলি 

চতুর্থ বিষয় (4th subject) বাদে এসএসসিতে প্রাপ্ত জিপি-এর ভিত্তিতে আবেদনের যোগ্যতা নির্ধারণ হয়েছে:
  • সিটি কর্পোরেশন ‌এলকার স্কুল: সব বিভাগের বিজ্ঞান, মানবিক, ব্যবসায়ী শিক্ষা জন্য ন্যূনতম জিপিএ ৫.০০।
  • জেলা শহর এলাকার স্কুল:: সব বিষয়ে শিক্ষার্থীদের ন্যূনতম জিপির ৫.০০। 
  • গ্রামীণ বা উপজেলা এলাকার স্কুল: সব বিভাগের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪.৮৩। 
আর্থিক ও অন্যান্য সত্য শর্ত :
  • আবেদনকারী কে অবশ্যই প্রকৃত অর্থেই দরিদ্র ও অসচ্চল পরিবারের সন্তান হতে হবে।
  • সরকারি বৃত্তি (যেমন বোর্ড বৃত্তি) ছাড়া অন্য কোন সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বৃত্তি ভোগকারী হওয়া যাবে না।

বৃত্তির আর্থিক প্যাকেজ ও সুবিধা সমূহ 

চূড়ান্তভাবে নির্বাচিত একজন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকের ২ বছর মেয়াদে মোট আর্থিক সহায়তা পাবে।
  • মাসিক উপবৃত্তি: প্রতি মাসে ২,৫০০ টাকা (যা শিক্ষার্থীর ডাচ-বাংলা ব্যাংক বা রকেট একাউন্টে সরাসরি পাঠানো হবে।)
  • পাঠ্য সামগ্রী অনুদান: বই,খাতা ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিস কেনার জন্য প্রতিবছর ২,৫০০ টাকা।
  • পোশাক অনুদান: কলেজ ড্রেস বা অনান্য পোশাকের জন্য প্রতিবছর ১,০০০ টাকা বা ব্যাংকের নির্ধারিত পোশাক ভাতা।

আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র 

অনলাইনে আপলোড করার জন্য শিক্ষার্থীদের যে সকল ডকুমেন্টের স্পষ্ট সফটকপি রেডি রাখতে হবে।
  • আবেদনকারীর ছবি: সম্প্রীতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্পষ্ট ব্যাকগ্রাউন্ড।
  • পিতা মাতার ছবি: পিতা এবং মাতার আলাদা আলাদা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট: এস সি পরীক্ষার মূল নম্বর পত্র বা ইন্টারনেট থেকে ডাউনলোড করা মার্কশিট। 
  • প্রশংসা পত্র: পাশ করা স্কুল থেকে প্রধান শিক্ষকের দেওয়া প্রশংসাপত্র। 
  • আয়ের সনদপত্র: আয়ের সত্যতা প্রমাণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র।
  • এনআইডি কার্ড: পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের স্কেন কপি।

অনলাইনে আবেদনের নির্দেশিকা 

  • ধাপ ১: পোর্টাল ভিজিট: অফিসিয়াল DBBL Scholarship Portal লিংকে প্রবেশ করতে হবে। 
  • ধাপ ২: রেজিস্ট্রেশন: শিক্ষার্থীর নাম মোবাইল নম্বর ইমেল এবং এসএসসি রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাইন আপ করা। ‌
  • ধাপ ৩:  পার্সোনাল ও একাডেমিক ডাটা এন্ট্রি: নিজের নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং এসএসসি‌র ফলাফল সঠিকভাবে ইনপুট করা। 
  • ধাপ ৪:  ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ও ফাইন্যান্স: পরিবারের আয়ের উৎস মোট মাসিক আয় এবং জমির পরিমাণ এর প্রকৃত তথ্য দেওয়া। 
  • ধাপ ৫: ডকুমেন্ট আপলোড: নির্দিষ্ট সাইজ মেনে ছবি, মার্কশিট ও আয়ের সনদ আপলোড করা। 
  • ধাপ ৬: সাবমিশন ও টেকিং নম্বর: তথ্য পুনরায় চেক করে ফাইনাল সাবমিট করা। প্রাপ্ত টেকিং নম্বর ও প্রিন্ট কপি যত্ন সহকারে সংরক্ষণ করা।

 ⚠️ যে সমস্ত ভুলের কারণে আবেদন বাতিল হতে পারে

  • ভুল তথ্য ও জিপিএ গোপন করা: জিপিএ বা আয়ের পরিমাণ নিয়ে মিথ‌্যা তথ্য দিলে।
  • নম্বর পত্রে কাটাকাটি বা অস্পষ্টতা: আপলোড করা মার্কশিট পড়া না গেলে।
  • একাধিক অ্যাকাউন্ট তৈরি: একই রোল নম্বর দিয়ে একাধিকবার আবেদন সাবমিট করার চেষ্টা করলে।
  • নির্দিষ্ট সময়ের পরে চেষ্টা: ৪ সেপ্টেম্বর ২০২৬ এর পরে আবেদনের কোন সুযোগ নেই

যাচাইকরণ প্রক্রিয়া

  • প্রাথমিক যাচাই: আবেদনের পর সব ডেটা ব্যাংকের সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।
  • শাখা অফিসে ইন্টারভিউ: ২২ সেপ্টেম্বরের শর্ট লিস্টে যাদের নাম আসবে, তাদের ২৩ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবরের মধ্যে মূল কাগজপত্রসহ DBBL এর যেকোনো ব্রাঞ্চ বা এফআইসি সেন্টারে উপস্থিত হতে হবে। 
  • হোম ভিজিট ও ইনভেস্টিগেশন: ব্যাংকের বিশেষ প্রতিনিধি দল অনেক সময় শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের প্রকৃত অর্থনৈতিক অবস্থা পরিদর্শন করে রিপোর্ট জমা দেয়।
  • চূড়ান্ত মেধা তালিকা: মাঠ পর্যায়ে রিপোর্ট পজিটিভ আসলেই কেবল চূড়ান্তভাবে বৃত্তির জন্য মনোনীত করা হয়।

সবশেষে ২০২৬ সালের ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষার্থীর উচ্চশিক্ষার জন্য একটি চমৎকার সুযোগ। সঠিক সময়ে সঠিক তথ্যের মাধ্যমে আবেদন করার মাধ্যমে বৃত্তি পাওয়ার সুযোগ হতে পারে।

যোগ্য শিক্ষার্থীদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুততম সময়ের মধ্যে নির্ভুলভাবে তাদের অনলাইন আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
Source :https://www.prothomalo.com/education/scholarship/y03vl9n0z2

Post a Comment

أحدث أقدم